1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পাবনার চাটমোহর উপজেলার মোট হালনাগাদ ভোটার সম্পন্ন

  • আপডেট টাইম : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৯২ বার

এস এম এম আকাশঃ চাটমোহর উপজেলার হালনাগাদ মোট ভোটার ২,৫১,৭৭০ জন, পুরুষ ভোটার ১,২৭,১০৭ জন ও মহিলা ভোটার ১,২৪,৬৬৩ জন। জাতীয় ভোটার দিবস উদ্বোধন অনুষ্ঠানে ঘোষনা করা হয় এ তথ্য। রবিবার (২ মার্চ ২০২৫) চাটমোহর উপজেলা প্রশাসন এবং চাটমোহর উপজেলা নির্বাচন অফিসের যৌথভাবে আয়োজিত জাতীয় ভোটার দিবস,এর শুভ উদ্বোধন,শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ বেলা ১১ টায় জাতীয় ভোটার দিবস- ২০২৫ এর আহবায়ক ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী দিবসটি উদ্বোধন করেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন। নির্বাচন কর্মকর্তা সর্বশেষ চাটমোহর উপজেলার হালনাগাদ ভোটার সংখ্যার এ তথ্য দেন।তিনি বলেন,সংশেধিত ভোটার সংখ্যা পুরুষ-২০৮৭ জন,মহিলা ভোটার সংখ্যা-১১৪১ জন। মোট- ৩০২৮ জন।হাল নাগাদ ভোটারসহ চাটমোহর
উপজেলার সর্বমেট পুরুষ ভোটার ১,২৭,১০৭ জন এবং মহিলা ভোটার ১,২৪,৬৬৩ জন। চাটমোহর উপজেলায় সর্বমোট হালনাগাদ ভোটার ২,৫১,৭৭০ জন। এটি চলমান প্রক্রিয়া হওয়ায় মে মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। যা নির্বাচনী ভোটার তালিকা হিসেবে গণ্য হবে। আলাপকালে উপজেলা নির্বাচন অফিসার জানান,মৃত্যু,স্থান পরিবর্তন,
এবং নতুন ভোটার হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। বাদ পড়া যে কেউ ভোটার হতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews