1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ বার

ষ্টাফ রিপোর্টারঃ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রামের শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) হলে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি গাজী আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিকদলের আহবায়ক হাজী মোঃ তাজুল ইসলাম।

পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াছ পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহবায়ক হারুন-অর-রশিদ মজুমদার। অনুষ্ঠান উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিকদলের সদস্য সচিব মোঃ জালাল উদ্দিন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, কুমিল্লা মহানগর শ্রমিকদলের সভাপতি মোঃ নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌরসভা বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, কুমিল্লা দক্ষিণ জেলা তাঁতীদলের আহবায়ক জিএস কামাল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, চৌদ্দগ্রাম পৌরসভা যুবদলের আহবায়ক মোঃ হাসান, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, বাখরাবাদ গ্যাস শ্রমিক কর্মচারী সংসদের সভাপতি কাজী জসিম মান্না, চৌদ্দগ্রাম উপজেলা তাঁতীদলের সভাপতি আলহাজ্ব ইব্রাহিম খলিল, চৌদ্দগ্রাম উপজেলা মৎস্যজীবিদলের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা মোঃ ফখরুল হাসান, পৌর মৎস্যজীবিদলের আহবায়ক মাসুদ রানা সুজন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক বেলাল পাটোয়ারী, অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার আল আমিন খোকন, পৌর যুবদলের সদস্য সচিব বদিউল আলম খাঁ নোমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ দাউদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শামিম, চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিকদলের নেতৃবৃন্দ।

দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি গাজী আবু বক্কর ছিদ্দিক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার ও সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলামসহ ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা শ্রমিক কমিটি এবং পৌরসভা শ্রমিকদলের সভাপতি মাহবুবুল হক মজুমদার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেলসহ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা কমিটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews