1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের জরিপ, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার নির্দেশনা কামরুল হুদার! ১৯ নভেম্বর আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচি সফল করতে চৌদ্দগ্রামে গোপন বৈঠক! চাঁদপুরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফয়েজ হাসপাতালের বিছানায় মৃত্যুর যন্ত্রনায় কাতরাচ্ছেন! চৌদ্দগ্রামে ফ্যামিলি কার্ড শুমারি সফল করতে কামরুল হুদার আহ্বান চৌদ্দগ্রামের বিএনপির রাজনৈতিক অঙ্গনে কামরুল হুদার বিকল্প কেউ নেই! একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ চৌদ্দগ্রামের কামরুল হুদা চৌদ্দগ্রামে জবাই করে স্কুল ছাত্রকে হত্যাঃ মামলার পুনরায় তদন্তের দাবী নিহতের পরিবারের! একজন সফল সমাজ সেবক ও রাজনীতিবীদ চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন।

চৌদ্দগ্রামে শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের জরিপ, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার নির্দেশনা কামরুল হুদার!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মীর হোসেন মোল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রত্যন্ত এলাকায় শুরু হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের প্রাথমিক জরিপ। এ কার্যক্রমকে সামনে রেখে সংশ্লিষ্ট পরিবারগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে চৌদ্দগ্রামের কামরুল হুদা।
জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশনায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রাথমিক প্রস্তুতি গ্রহণের বিষয়টি সামনে এসেছে। জরিপ কার্যক্রমের মাধ্যমে সম্ভাব্য উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে। এ ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করতে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ফ্যামিলি কার্ডকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলোর জন্য এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এবিষয়ে কামরুল হুদা বলেন,
“ফ্যামিলি কার্ড কোনো রাজনৈতিক পরিচয় কিংবা দলীয় বিবেচনার বিষয় নয়; এটি সাধারণ মানুষের অধিকার, অসহায় পরিবারের বেঁচে থাকার স্বপ্ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার একটি মানবিক উদ্যোগ। আমি মনে করি, সমাজের প্রকৃত দরিদ্র, অসহায়, কর্মহীন, নিম্নআয়ের মানুষ এবং অসচ্ছল পরিবারগুলোই এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।
ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দলীয়করণ, স্বজনপ্রীতি, বৈষম্য কিংবা অনিয়ম যেন স্থান না পায়। ধনী-গরিব, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রকৃত যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করতে হবে। কোনো অসহায় মানুষ যেন রাজনৈতিক পরিচয় না থাকার কারণে এই অধিকার থেকে বঞ্চিত না হন।
আমাদের রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ, মানুষের মুখে হাসি ফোটানো এবং দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। ক্ষমতা কিংবা পদ-পদবির রাজনীতি নয়, আমরা চাই জনকল্যাণের রাজনীতি। ফ্যামিলি কার্ডের সুবিধা প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছালে একটি পরিবার যেমন আর্থিকভাবে স্বস্তি পাবে, তেমনি সমাজেও মানবিকতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, ফ্যামিলি কার্ড বিতরণের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করুন। কারণ, একজন অসহায় মানুষের মুখের হাসিই হোক আমাদের রাজনীতির সবচেয়ে বড় সার্থকতা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews