1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কামরুল হুদার হাতকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন মজিবুর রহমান চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোরী ৬দিন পর কক্সবাজার থেকে উদ্ধার* বনফুল ডিপার্টমেন্টাল স্টোরে আগুনে পুড়ে ৬০ থেকে৭০ লাখ টাকার ক্ষতি চৌদ্দগ্রামের নারীকে মারধরের পর হত্যার চেষ্টা: ২ জনের বিরুদ্ধে মামলা পরিকল্পিত সন্ত্রাস- নৈরাজ্যের’ প্রতিবাদে চৌদ্দগ্রামের বিএনপির মিছিল চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ। চৌদ্দগ্রামে দিনে দুপুরে সন্ত্রাসী হামলায় ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা ভুলইন উত্তর ইউপি নির্বাচনে আলোচনায় আবদুল জলিল সওদাগর তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক

কামরুল হুদার হাতকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন মজিবুর রহমান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মীর হোসেন মোল্লা: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদার হাতকে আরো শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ মজিবুর রহমান। বুধবার সন্ধ্যার পর চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশনা তুলে ধরে মজিবুর রহমান বলেন, গত প্রায় ১৭ বছর আন্দোলন- সংগ্রামে যারা রাজপথে ভূঁমিকা রেখেছে, যারা স্বৈরাচারী সরকারের হামলা-মামলার শিকার হয়েছে এবং ৫ আগস্টের পর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়নি, আগামী দিনের নেতৃত্ব বাছাইয়ে তারা এগিয়ে থাকবে। শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা বিভাজনে জড়ায় না, অপকর্মে লিপ্ত হয় না। যারা দলের পতাকার তলে থেকে নীতি এবং আদর্শকে বিসর্জন দেয়ার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে দলের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

চৌদ্দগ্রামের গণমানুষের নেতা মোঃ কামরুল হুদাকে কুমিল্লা ১১ আসনের ছাত্র-জনতার আন্দোলনের রূপকার হিসেবে উল্লেখ করে প্রধানবক্তা মীর আলমগীর হোসেন বলেন, কামরুল হুদার নেতৃত্বেই চৌদ্দগ্রাম থেকে হাজার হাজার ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়েছেন। কামরুল হুদার নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আদর্শের সৈনিকেরা এখন ঐক্যবদ্ধ।

বিএনপি নেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং ফুলমড়ীর গ্রামের সচেতন নাগরিকদের সমন্বয়ে অনুষ্ঠিত, মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সিরহাট বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: মুজিবুর রহমান, প্রধানবক্তা ছিলেন সহ-সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মীর আলমগীর হোসেন। বিশেষ অতিথি মুন্সিরহাট ইউনিয়ন বিএনপি নেতা ফরিদ উদ্দিন ভূঁইয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews