মোঃ মীর হোসেন মোল্লাঃ চৌদ্দগ্রামে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য, কুমিল্লার (চৌদ্দগ্রাম) আসনের দায়িত্বপ্রাপ্ত রাশেদা বেগম হীরা এমপি বলেছেন, ‘জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার লক্ষ্যে, মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, ‘জনগণের অধিকার আদায় এবং তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।’ দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে রাশেদা বেগম হীরা বলেন, আজকের দিনটি বাংলাদেশী মানুষদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। দলটি বাংলাদেশী ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ।’ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান বক্তা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি কামরুল হুদা বলেন, বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা। এই দিনটি বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। তিনি মনে করিয়ে দেন, স্বাধীনতার পর একদলীয় শাসন ব্যবস্থা গণতন্ত্রকে হত্যা করেছিল, সেই সময়ে শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিলেন ও নাগরিক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। চৌদ্দগ্রাম বাজারে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ কামরুল হুদা এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জি এম তাহের পলাশীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজু প্রমুখ।
Leave a Reply