মোঃ মীর হোসেন মোল্লাঃ চুরি, ছিনতাই, সামাজিক দাঙ্গা ও নানাবিধ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করে স্বল্প সময়ের মধ্যে জন সাধারণের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির। গত পহেলা মে ২০২৬ইং তারিখে পল্লবী থানায় যোগদানের পর থেকেই একাধিক মাদক ব্যবসায়ী ওয়ারেন্টভুক্ত আসামি আটক করে, রীতিমতো অপরাধ প্রবণতা হ্রাস করে জনগনের সন্তুষ্টি অর্জন করেছেন বলে মনে করছেন অনেকে। উল্লেখযোগ্য কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করে সকলের প্রশংসায় ভাসছেন তিনি।
সরেজমিনে গিয়ে ব্যাপক অনুসন্ধানে জানা গেছে, মো. হাসান বাসির দায়িত্বে নেওয়ার পর থেকে পল্লবী থানাধীন এলাকা হতে সকল ধরনের কিশোর গ্যাং মাদককারাবারি সহ বিভিন্ন অপরাধ অনিয়ম দুরীকরনে কাজ করেছেন তিনি। যোগদানের পর থেকে পল্লবী থানা এলাকায় সকল পুলিশের সদস্যরা দিনব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত মামলা ও অন্যান্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করছেন। পল্লবী থানা এলাকার বেশ কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা যায় ওসি মোঃ হাসান বাসির যোগদানের পর থেকে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।
পুলিশের এই কর্মকর্তার প্রশংসা করে মানবাধিকার জোটের মহাসচিব মোঃ মিলন মল্লিক বলেন, পল্লবী থানায় যোগদানের পর থেকে তিনি এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একের পর এক যে অভিযান পরিচালনা করছেন, তা সত্যই প্রশংসার দাবি রাখে।
পল্লবী থানায় আগত মিরপুর-১১ নাম্বার এলাকার প্রবীণ শিক্ষক আবদুল্লাহ আল নোমান বলেন, ছিনতাই জুয়াসহ অবৈধ খেলা নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্য উদ্ধারে তিনি যে পদক্ষেপ নিচ্ছেন, এভাবে পদক্ষেপ নিলে পল্লবী থানার প্রতিটি এলাকা থেকে অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে বলে আমি মনে করি।
মিল্লাত ক্যাম্প এলাকার নাদিম রানা নামক সচেতন ব্যক্তি বলেন, ওসি সাহেবের শুরুটা অনেক ভালো। যদি এভাবে শেষটাও ভালো থাকে তাহলে তার মাধ্যমে পল্লবী থানা এলাকা একদিন মডেল এলাকায় পরিণত হবে। পল্লবী থানায় সেবা নিতে আসা কয়েকজন সাধারন মানুষের সঙ্গে কথা হলে তারা জানান, ওসি স্যারের ব্যবহার অনেক ভালো, তাছাড়া থানায় কোন অভিযোগ নিয়ে গেলে তিনি সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করেন বলেও জানান তারা। এ প্রতিবেদকের সঙ্গে এক আলাপচারিতায় ওসি মো. হাসান বাসির বলেন, জনগণ পুলিশের বন্ধু, জনগণের সেবায় পুলিশের মুখ্য দায়িত্ব। তিনি আরো বলেন, যেদিন থেকে পুলিশের ইউনিফর্ম গায়ে দিয়েছি- সেদিন থেকেই জনগণের সেবায় নিজেকে নিবেদিত রেখেছি। পাশাপাশি পুলিশ ডিপার্টমেন্টের একক অর্জন বলে কোন কথা নেই। যা কিছু অর্জন হয় তা আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয়। তবে সেখানে ডিপার্টমেন্টের ঊর্ধ্বতনদের নির্দেশনা থাকে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply