মীর হোসেন মোল্লাঃ যিনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও দেশের সার্বিক কল্যাণে নিজেকে উৎসর্গ করেন। যার প্রধান লক্ষ্য থাকে সাধারণ মানুষের অধিকার রক্ষা। জীবনযাত্রার মান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সেবায় নিবেদিত এমন একজন আদর্শ নেতার নাম মোঃ কামরুল হুদা। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- সাধারন সম্পাদক মোঃ কামরুল হুদা ব্যক্তিগত লোভ বা ক্ষমতার মোহ ত্যাগ করে, নিঃস্বার্থভাবে জনগণের কল্যাণে কাজ করেন। তাঁর কার্যক্রমে সম্পূর্ণ সততা থাকে এবং তিনি জনগণের প্রতি সর্বদা জবাবদিহি করেন।
জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। সমাজের উন্নয়ন ও অবহেলিত চৌদ্দগ্রামের অগ্রগতির জন্য গঠনমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে তিনি অবিরাম ছুটে চলেছেন।
সরেজমিনে গিয়ে সচেতন মহল ও প্রবীন রাজনীবিদদের সাথে কথা বলে জানা গেছে, জননেতা বা শাসক হওয়ার জন্য চৌদ্দগ্রামের কামরুল হুদার মত একজন ব্যক্তির মধ্যে দার্শনিক রাজা হওয়ার গুণ থাকা প্রয়োজন। কামরুল হুদা চৌদ্দগ্রামবাসীর জন্য নিঃসন্দেহে একজন জননেতা। জননেতা হওয়ার জন্য জ্ঞান, নৈতিকতা ও ন্যায়বোধ অপরিহার্য। কামরুল হুদার মত একজন রাজনীতিবীদকে জননেতাকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখেছেন, যিনি সমাজের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন এবং ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করেন।
চৌদ্দগ্রামের শিক্ষক সমাজ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ জানায়, জননেতা এমন একজন ব্যক্তি, যিনি জনগণের স্বার্থ রক্ষা ও উন্নতির জন্য কাজ করেন এবং তাদের আস্থা অর্জন করে সমস্যা সমাধানে ভূঁমিকা রাখেন। যেটি কামরুল হুদার মধ্যে বিদ্যমান আছে। কামরুল হুদা শুধু রাজনৈতিক নেতা নন, বরং সমাজের বিভিন্ন শ্রেণি, ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে জনগণের সমস্যা, চাহিদা ও আকাঙ্ক্ষাকে রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে তুলে ধরেন এবং নৈতিকতার ভিত্তিতে কাজ করেন।
সূত্র আরো জানায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্তাভাজন চৌদ্দগ্রামের জননেতা মোঃ কামরুল হুদা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ রেখে তাদের কথা শোনেন এবং দুঃখ-দুর্দশায় পাশে থাকেন। তিনি সমাজের ঐক্য ও সংহতি রক্ষা করেন। তিনি তাদের কল্যাণে কাজ করেন।’
চৌদ্দগ্রামের সচেতন মহল এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা জানায়, কামরুল হুদা চৌদ্দগ্রামের রাজনৈতিক অঙ্গনে হেভিওয়েট জনপ্রিয়তা অর্জনকারী একজন রাজনীতিবীদ। কামরুল হুদার মত দলীয় নেতা তখনই ‘জননেতা’ হয়ে ওঠেন, যখন তিনি দলীয় স্বার্থের গণ্ডি ছাড়িয়ে সমগ্র জনগণের আস্থা, সমর্থন ও স্বীকৃতি অর্জন করেছেন। দীর্ঘসময় জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে আন্তরিকভাবে তিনি সমাধানের জন্য কাজ করেছেন, যাতে সাধারণ মানুষ তার নেতৃত্বে নিজেদের স্বার্থের প্রতিফলন দেখতে পায়। তিনি কেবল নিজ দলের জন্য নয়, বরং সব শ্রেণি, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করেন এবং তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করেন। চারিত্রিক দৃঢ়তা, নৈতিকতা ও আদর্শিক অবস্থান ধরে রেখে তিনি জনগণের শ্রদ্ধা অর্জন করেন। একই সঙ্গে তিনি শুধু তাৎক্ষণিক সমস্যার সমাধানই করেন না, বরং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্যও পরিকল্পনা গ্রহণ করেন।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির তথ্য ও গবেষনা সম্পাদকের মতে, জননেতা না থাকলে জনগণের স্বার্থ সঠিকভাবে রক্ষা হয় না, যা গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে তোলে। কামরুল হুদা দলমত নির্বিশেষে সকল জনগণের কণ্ঠস্বর এবং তার অনুপস্থিতিতে জনগণের সমস্যা সমাধান করা সম্ভব হয় না, ফলে গণতন্ত্রে অংশগ্রহণ কমে যায়। ইতিমধ্যে চৌদ্দগ্রামে প্রকৃতঅর্থে কামরুল হুদা বিহীন একজন জননেতার অভাবে জনগণের মধ্যে হতাশা ও অনাস্থা সৃষ্টি হয়েছে।
চৌদ্দগ্রামের জননেতা কামরুল হুদার মুখোমুখি হলে তিনি বলেন, আমাদের সবার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ—সমাজসেবা। সমাজসেবা হলো নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করা। এটি শুধু একটি দায়িত্ব নয়, এটি একটি মানবিক মূল্যবোধ, যা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা নানা কারণে পিছিয়ে পড়েছেন। কেউ দারিদ্র্যের শিকার, কেউ শিক্ষার আলো থেকে বঞ্চিত, আবার কেউ মৌলিক স্বাস্থ্যসেবা বা নিরাপত্তার অভাবে ভুগছেন। এইসব মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রকৃত কাজ।
কামরুল হুদা আরো বলেন, আমরা যদি সবাই মিলে একটু একটু করে কাজ করি, তাহলে আমাদের সমাজের প্রতিটি মানুষের জীবন বদলে দিতে পারি। মনে রাখবেন, “একজন মানুষের মুখে হাসি ফোটানোই সবচেয়ে বড় সেবা।” চৌদ্দগ্রামের প্রতিটি গ্রামের সবার জন্য সুখী, সমৃদ্ধ এবং ন্যায়পরায়ণ একটি সমাজ গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। তাই আসুন, আমরা সবাই মিলে মানুষের জন্য কাজ করি। আমাদের এই প্রচেষ্টা যেন একটি উদাহরণ হয়ে থাকে আগামী প্রজন্মের জন্য।
Leave a Reply