1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

ফের যুদ্ধ শুরু হলে শত্রুকে গুঁড়িয়ে দেবে আইআরজিসি

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার
নতুন করে কোনো হামলার আশঙ্কা থাকলে তা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি সতর্ক করে বলেছে, পুনরায় সংঘাত শুরু হলে শত্রুপক্ষের অবশিষ্ট সব সক্ষমতার ওপর কঠিন আঘাত হানা হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, আইআরজিসি এক বিবৃতিতে বর্তমান পরিস্থিতিকে ‘নীরব যুদ্ধক্ষেত্র’ হিসেবে উল্লেখ করে বলেছে, সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে। প্রতিপক্ষের যেকোনো পদক্ষেপকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়, বর্তমানে যে ‘কথিত যুদ্ধবিরতি’ চলছে, তার মধ্যেও শত্রুপক্ষ বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়ে যেতে পারে। তাই গোয়েন্দা নজরদারি জোরদার রাখা এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে আইআরজিসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews