1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জামায়াতকে ভোটকেন্দ্রে যারা কারচুপির সুযোগ দিয়েছেন, তারা মুনাফেক: কামরুল হুদা

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭৩ বার

এম জি শাহ আলমঃ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সভাপতি কামরুল হুদা বলেছেন, জামায়াতের সঙ্গে আঁতাত করে যারা ভোটকেন্দ্রে কারচুপির সুযোগ দিয়েছেন, তারা মুনাফেক। জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

শনিবার (১৪ মার্চ) বিকেলে চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে মরহুম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল হুদা বলেন, প্রতিটি ইউনিয়নে কিছু ষড়যন্ত্রকারী রয়েছে। কারা জামায়াতের সঙ্গে আঁতাত করেছে এবং দলের সঙ্গে বেঈমানি করেছে, তাদের আমরা চিহ্নিত করেছি। এসব ষড়যন্ত্রকারীদের দলে থাকার কোনো অধিকার নেই।

নেতাকর্মীদের প্রতি আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনের তিন মাস আগে ভোটারদের আনা-নেওয়ার জন্য অটোরিকশা ভাড়া নেওয়া হয়েছিল, কিন্তু সেই ভাড়াও পরিশোধ করা হয়নি। এমনকি ধানের শীষের এজেন্টদের খরচও অনেক ক্ষেত্রে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বিএনপিতে অনেক ভালো মানুষ আছেন, যারা নির্বাচনের পর নিজেদের খরচের হিসাব দিয়েছেন এবং উদ্বৃত্ত টাকা পর্যন্ত ফেরত দিয়েছেন। এমন ভালো মানুষদের কারণেই আমি আজ আপনাদের সামনে এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি। দলে যদি এমন ভালো মানুষ না থাকত, তাহলে সবাইকে মুনাফিক বলতাম। চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জি এম তাহের পলাশীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল হাসান, মোহাম্মদ মহব্বত, উপজেলা বিএনপির সহসভাপতি তৌহিদুল ইসলাম, হুমায়ুন পাটোয়ারী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর হোসেন মোল্লা, খোরশেদ আলম এবং পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি গাজী সহিদুর রহমানসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews