1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

‎মান্দায় ডিভোর্সের পরেও বাড়ি ছাড়ছে না স্ত্রী বিপাকে স্বামী সন্তান

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার

‎আব্দুর রউফ / বার্তা সম্পাদক : ‎নওগাঁর মান্দায় পারিবারিক দ্বন্দ্বের জেরে সাইদুল ইসলাম নামে এক আনসার সদস্য তার স্ত্রীকে আদালতের মাধ্যমে তালাক প্রদান করেন। কিন্তু তার স্ত্রী গোলাপফুল তালাকের পরেও স্বামীর বাড়িতে অবস্থান নিয়ে স্বামী ছেলে ছেলের বউকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এতে চরম বিপাকে তারা।

উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজীব গোবিন্দপুর দক্ষিণপাড়া গ্রামের ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইদুল ইসলাম এর অভিযোগ ডিভোর্সের পরে আমার স্ত্রী তার ভাই ভাবি ভগ্নিপতি সহ ভাড়াটিয়া লোকজন দিয়ে আমার ছেলে ছেলের স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি দখলে নিয়েছে। শুধু তাই নয় আমাকেও বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না বাড়িতে গেলে মারপিটসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

এ ঘটনায় গোলাপফুল, ইভা আক্তার, ফিরোজা বেগম, সবুজ হোসেন, আব্দুল জলিল ও বেবী বেগমের নাম উল্লেখ করে থানা একটি অভিযোগ করেছেন। সাইদুল ইসলামের ছেলে সামিউল ইসলাম বলেন, আমার বাবা আমার মাকে তালাক দিয়েছেন। এরপরেও মা বাড়ি ছেড়ে না গিয়ে উল্টো আমাদেরকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে বর্তমানে আমি আমার স্ত্রীকে নিয়ে অন্যের বাড়িতে অবস্থান নিয়েছি। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

এ ঘটনায় অভিযুক্ত গোলাপফুল বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে আমি মেনে নিয়েছি কিন্তু আমি তার কাছে টাকা পাব সেগুলো না দেওয়া পর্যন্ত আমি বাড়ি ছাড়বো না। গোলাপফুলের ভাই সবুজ জানান, আমার বোনকে তালাক দিয়েছে সমস্যা নাই কিন্তু আমার ভগ্নিপতির কাছে কিছু টাকা পয়সা পাবো এলাকার ময়-মুরুব্বি নিয়ে বসে সমাধান করলে আমরা বাড়ি ছেড়ে দেব। এ ব্যাপারে মান্দা থানার (ওসি তদন্ত) আব্দুল গনি জানান একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews