1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

দুর্গাপুরে হাসিবুর হত্যা মামলার মূল আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৬৩ বার

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হাসিবুর হত্যাকাণ্ডের মামলায় মূল আসামি আবু সালেহ বাবুসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

মামলার এজাহার অনুযায়ী, ১৪ মে ২০২৫ সকাল ৭:৩০ মিনিটে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে আসামিদের সঙ্গে বাদী আবুল কাশেমের কথা কাটাকাটি হয়। এর জের ধরে একই দিন সন্ধ্যা ৬:৪০ মিনিটে অনন্তপুর গ্রামে বাদীর বসতবাড়ির সামনে আসামিরা দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। হামলায় কাশেমের ছেলে হাসিবুরসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসিবুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে রাত ১০:১৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন ১৫ মে দুর্গাপুর থানায় আবুল কাশেম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১৩/১৫-০৫-২০২৫)। ধারা,১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০।

মামলার তদন্তে র‍্যাব-৫ এর একটি চৌকস দল ৩১ মে রাত ৯টার দিকে চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামস্থ জৈনক সিদ্দিক মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো. আবু সালেহ বাবু (৪৫), ৩ নম্বর আসামি মো. জামরুল (৪০), ৪ নম্বর আসামি মো. ফরিদুল ইসলাম (২৫) এবং ৫ নম্বর আসামি মো. আরিফুল ইসলাম (২৪) কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদেরকে দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, এই হত্যাকাণ্ড স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews