1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

“স্বত্ত্বা থেকে উপলদ্ধি”

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১২০ বার

এস এম মনিরুজ্জামান আকাশ

প্রভাষক- সমাজবিজ্ঞান বিভাগ,

প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,

চাটমোহর,পাবনা।

শিক্ষা বাড়ায় মনোবল জ্ঞান পথ দেখায়-

বাস্তবতা ঘাত-প্রতিঘাতে সামনে চলতে শেখায়,
অভিজ্ঞতা করে পথ প্রশস্থ সম্মুখে চলার-
সাহস যোগায় প্রেরণা অগ্রজে নায্য কথা বলার!

পরিবেশ মানুষকে শেখায় মানিয়ে নেয়া-
পরিস্থিতি শেখায় প্রতিবাদ করতে!ছাড় না দেয়া,
শেখায় শিক্ষা হতে নত মহত্বের সুধা পানে-
অধ্যাবসায় শেখায় হতে সফল নিরলস ধ্যানে !

ভালোবাসা শেখায় সকলেই ভাল;কেউ নয় মন্দ-
উদারতা শেখায় থাকতে মিশে না করে কভু দন্দ্ব,
একাগ্রতা শেখায় হতে সংযমী আপন লক্ষ্য জয়ে-
নিরবতা শেখায় বিলীন হতে স্বকীয়তা যায় ক্ষয়ে !

আন্তরিকতা পারে গতি বাড়াতে কাজের কর্মক্ষেত্রে-
পরশ্রীকাতরতা পারেনা অপর কে সুখী দেখতে নেত্রে,
মহানুভবতা করে বড় সকলের উপরে তুলে-
অকৃতজ্ঞতায় মানুষ যায় কর্তার প্রতিদান ভুলে!

স্বার্থপরতা করে ব্যক্তিকে ধীরে-ধীরে পথ ভ্রষ্ঠ-
গোঁড়ামীতে মানুষ ধ্বংশ হয়ে কর্ম যজ্ঞকে করে নষ্ট,
অহংকার মানুষকে বড় করে কখনও বা ধ্বংশ করে-
হে মাবুদ দাও তুমি মোর জীবনকে উত্তম রুপে গড়ে……

(রচনাকাল:১৪ ই জানুয়ারী২০২০ঈশায়ী,
রাত-১১:১৯___১২:১০, মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ,
সাং কচুগাড়ী,ডাক:কুয়াবাসী,চাটমোহর,পাবনা-৬৬১০)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews