1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক

  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৪২ বার

আব্দুর রউফ: নওগাঁর ধামইরহাট সীমান্তে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক । নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে ।

রোববার (১৮ মে) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার কালুপাড়া সীমান্ত পিলার ২৭১/৭-এস থেকে আনুমানিক ৪০০ গজ ভেতরে বাদদিঘী গ্রামের মাঠে এ মাদক উদ্ধার করা হয়।
১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালুপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানকালে ফেলে যাওয়া অবস্থায় ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়। যার বাজারমূল্য আনুমানিক দুই লাখ ৬০ হাজার টাকা।

বিজিবির ভাষ্যমতে, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকারে মাদক ফেলে পালিয়ে যায়।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইকবাল হোসেন বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews