1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

দুর্গাপুর উপজেলায় দুই মাথা গাভীর বাছুরের জন্ম

  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৩৩ বার

সোহানুর রহমান/ রাজশাহী জেলা প্রতিনিধি:রাজশাহী দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দীগ্রাম এলাকায় দুটি মাথা নিয়ে জন্ম নিয়েছে একটি বাছুর। এ ছাড়া বাছুরটির মুখ দুইটি, কান তিনটি এবং চোখ রয়েছে চারটি। গত রবিবার (৪ মে) সকাল ৯ টার দিকে নান্দীগ্রাম হিন্দুপাড়ার যোগেশ্বর সন্ন্যাসীর ছেলে জ্যোতিষ সন্ন্যাসীর গাভী জন্ম দেয় এমন বাছুর। এ খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাভীর মালিকের বাড়িতে বাছুরটিকে দেখতে উৎসুক জনতার ভিড় শুরু হয়।

‎গাভীর মালিক জ্যোতিষ সন্ন্যাসী বলেন, বিশেষ ধরনের এই বাছুরটির একটি মাথায় দুটি মুখ রয়েছে, যার দুদিক থেকেই বাছুরটি খাবার খেতে পারে। তবে বাছুরটি প্রসব হওয়ার পর থেকে এখনও উঠে দাঁড়াতে পারছেনা। এ ছাড়া বাছুরটি তার মায়ের দুধ একা একা পান করতে পারছেনা।

‎দুর্গাপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন, সাধারনত জেনেটিক্যাল ডিফেক্ট এর কারণে গাভীর এমন ত্রুটিপূর্ণ বাচ্চার জন্ম হয়। যেহেতু বাচ্চাটি খাচ্ছে আসা করছি দ্রুত সার্ভে করবে। এছাড়াও ভিটামিনসহ সকল ধরনের ঔষধ আমরা দিয়ে যাচ্ছি। তবে গাভীর বাচ্চাটি যাতে সুস্থ্য থাকে সেজন্য আমাদের পক্ষ থেকে সকল ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews