1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

“প্রেয়সীর নিমগ্ন স্বত্ত্বায়”

  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০৭ বার

ব্যস্ততার বেড়াজালে আবদ্ধ থাকি দিবস নিশি ক্ষন-
কেমনে যায় যে কেটে কর্মপরিক্রমায় বিবর্ণ রয় মন,
ভালোবাসার কথা একটুও মনে পড়েনা কাজের চাপে-
কাজ ছাড়া মুল্য নেই জীবনের অনুধাবন করি অনুতাপে!

শৈশবে বেসেছি ভালো কত জনকেই ভালো লাগা চোখে-
এখন দেখি চাকচিক্যে তাদের রুপ ঝলকায় দ্বীপ্তালোকে,
এ হৃদয়েও আছে প্রেম উচ্ছাসিত বাধ ভাঙ্গা জোয়ারে-
হয়তো আসবেই আশাবাদী প্রনয় প্রয়াসে সুখের নীড়ে…

বাসবে ভালো প্রকৃত প্রেমের পূঁজারী প্রেম আলিঙ্গনে-
যে প্রেম প্রয়োজন বাঁচার তরে সজীব সরস যৌবনে,
প্রেম…প্রেয়সীর বুকে যে আবদ্ধ রয় পরম সংগোপনে-
গড়ে দিতে পারে স্বর্গীয় সুধা নির্মল আবহে উভয় মনে!

জীবনে চাওয়া পাওয়ার বাধ্যবাধকতা করিনা এ মনে-
বিলাবো জীবনের সুখ প্রশান্তি সকলই প্রেয়সীর চরণে,
হোক প্রিয়তমা মননে মানসে লালিত স্বপ্ন রানী রুপে-
দেবো অনাদিকালের সঞ্চিত পূর্ন্য রাশি ললাটে সঁপে!

তুমি উর্বশী; প্রেরণার বাতিঘর, তুমি অনুপ্রেরণার দ্বার-
তোমাতেই আঁকি স্বপ্ন বলয়; প্রেম প্রাপ্তি যা প্রত্যাশা’র,
রবে ছিলে হিয়ায় আছো হৃদ মাঝারেও পূত পিঞ্জিরায়-
উচ্চারনে না থাকলেও রেখো প্রেয়সীগো নিমগ্ন স্বত্ত্বায়……

লেখক:এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক- সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews