1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
২৫ কোটি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার লক্ষ্য পূরণ করতে হবে’-প্রতিমন্ত্রী আমিনুল হক, তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান… যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সবজির বাজারে আগুন : দিশেহারা সীমিত আয়ের মানুষ! স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে…. আমিনুল ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে আরও বড় সাফল্য বয়ে আনবে.. প্রতিমন্ত্রী জায়গা-জমি বিরোধে ফটিকছড়ি উত্তর উপজেলায় এক ব্যক্তির মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য বোনকে পুলিশ হেফাজতে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে পণ্যের দাম দ্বিগুণ! ১০ দিন পরও উদ্ধার হয়নি চৌদ্দগ্রামের ইউছুপ আলী– সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা ঘোলপাশা ইউনিয়নকে মাদকমুক্ত নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন ওমর ফারুক মিরপুর মিল্লাত ক্যাম্পের এক ইন্টারনেট ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার!

২৫ কোটি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার লক্ষ্য পূরণ করতে হবে’-প্রতিমন্ত্রী আমিনুল হক,

  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১ বার

মোঃ সোলাইমান: পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আমিনুল হক।

বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর পল্লবীতে রূপনগর-পল্লবী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান দীর্ঘ ১৭ বছরের আন্দোলন, মামলা, হামলা, গুম ও নির্যাতনের ধারাবাহিকতার ফল। এ আন্দোলন দেশের সাধারণ মানুষের আন্দোলন এবং সেই বিজয়ের সুফল জনগণের কাছেই পৌঁছে দিতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিকে আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে প্রতিটি গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পল্লবী-রূপনগরের প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা প্রতিটি গাছের সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের বিকল্প নেই। বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলদারি বা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আইন নিজের গতিতেই চলবে।

তিনি আরও বলেন, পল্লবী-রূপনগরে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এলাকায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার পাশাপাশি ছয়টি স্থানে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই দুটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্রও চালু করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, ফজলুল হক লাভলু, রূপনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইঞ্জি: মুজিবুল হক,পল্লবী থানা যুবদলের সভাপতি নুর সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পী, স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার সদস্যসচিব রবিউল করিম বাবু, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মনিরুজ্জামান রনি এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews