1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১ বার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ফটিকছড়ি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মুহাম্মদ কামাল উদ্দীন চৌধুরীকে সভাপতি এবং মামুন বশর ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

দীর্ঘদিন ধরে মফস্বল পর্যায়ের সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সংগঠনের ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে আসছে বিএমএসএফ।

এরই ধারাবাহিকতায় ফটিকছড়ি উপজেলা শাখার কার্যক্রমকে গতিশীল করতে ৮ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ১৩ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদে রয়েছেন সাপ্তাহিক হালদা-এর সম্পাদক সৈয়দ জাহেদুল্লাহ কোরাইশী, মাসিক ফটিকছড়ি-এর সম্পাদক সৈয়দ তারেকুল আনোয়ার, প্রবীণ সাংবাদিক ইউনুস মিয়া, সাংবাদিক রফিকুল আলম চৌধুরী, সাংবাদিক ফখরুল ইসলাম চৌধুরী, লেখক ও কলামিস্ট মাওলানা দৌলত আলী খান।

এছাড়া আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস এবং অ্যাডভোকেট মো: ইসমাইল গনি।

নবগঠিত কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর ফটিকছড়ি প্রতিনিধি মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি পদে রয়েছেন দৈনিক সবুজ বাংলাদেশ-এর সজল চক্রবর্তী এবং দৈনিক কালবেলা’র প্রতিনিধি আহমেদ আরশাদ খোকন,
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি মামুন বশর ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ রাইহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: আজগর আলী, কোষাধ্যক্ষ মো: জাহেদ হোসেন জয়, প্রচার সম্পাদক ফজলুর রহমান বাচ্চু, সহ-প্রচার সম্পাদক মো: আবদুল আজিজ, দপ্তর সম্পাদক মো: নেজাম উদ্দিন এবং নির্বাহী সদস্য আমজাদ হোসেন জুয়েল, শিকু উড়ং ও আবদুল আজিজ-২।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, দক্ষতা উন্নয়ন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি এবং গণমাধ্যমবান্ধব পরিবেশ তৈরিতে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।
পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায় ও যেকোনো ধরনের হয়রানি-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews