1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩ বার

নিজস্ব প্রতিনিধিঃ প্রভাবশালী মহলের মদদে কুমিল্লার চৌদ্দগ্রামের এক সাংবাদিক পরিবারের দালান বসতের জমি জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী আলমগীর হোসেন ওরফে খোকনে মদদে একটি মহল সাংবাদিক মাঈন উদ্দিন মাসুদের বসতের প্রাচীরের দালান ভেঙ্গে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এমনকি রাতের অন্ধকারে বাড়ীর চারদিকের প্রাচীরের নতুন নির্মিত দালান ভেঙে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেয়। অপরদিকে, দখল চেষ্টার সঙ্গে জড়িতদের পক্ষ থেকে ভুক্তভোগী সাংবাদিক মাসুদের বাড়িতে থাকা মহিলাদেরকে নানাভাবে ক্ষতি করার হুমকি ধামকিও দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে ভুক্তভোগী সাংবাদিক পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের খালাশি মসজিদ সংলগ্ন নোয়াপাড়া গ্রামের আলমগীর হোসেন খোকন একই গ্রামের মাঈন উদ্দিন মাসুদের বসত বাড়ীর সীমানা প্রাচীরের দালান ভেঙ্গে সম্পত্তি জবর দখলের চেষ্টা চালায়। এবিষয়ে দৈনিক বাংলার রূপ এবং সাপ্তাহিক অপরাধ দৃষ্টি পত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়। গত ০৯ জুন দিবাগত রাতে অর্থাৎ ১০ জুন চোরাকারবারী আলমগীর হোসেন খোকন ভাড়াটিয়া সন্ত্রাসী ভাড়া করে- রাতের অন্ধকারে মাসুদের বসতবাঢ়ীর সীমানা প্রাচীরের নির্মানাধীন দালান ভাংচুর শুরু করে। বিকট শব্দ শুনে মাসুদ এবং তার পরিবার ঘর থেকে বের হলে- খোকন এবং তার ভাড়াটে সন্ত্রাসীরা সাংবাদিক মাসুদের পরিবারের উপর হামলা চালায়। এসময় মাঈন উদ্দিন মাসুদ এবং তার স্ত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।
স্থানীয়রা জানায়, ভুক্তভোগী সাংবাদিক মাসুদ ও আলমগীর হোসেন খোকনের মধ্যে দীর্ঘদিন যাবত জমি জমার বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশ দরবার হলেও প্রথমে মেনে নিয়ে- খোকন পরবর্তীতে বিভিন্ন রূপ ধারণ করে সন্ত্রাসী কার্যক্রম চালায়। আলমগীর হোসেন খোকনের অভিযোগের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাতেও বেশ কয়েকবার সমাধান করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আলমগীর হোসেন খোকন প্রথমে মেনে গেলেও পরবর্তীতে আবার ভিন্ন রূপ ধারণ করে। মূলতঃ খোকন নোয়াপাড়া মৌজায় ৩.৬৬ শতক জমির মালিকা থাকলে- সে ৫.২২ শতক জমি ভোগ দখল করে আসছে। এরপরও জোর জবরদস্তি করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে উল্টো সাংবাদিক মাসুদদের জায়গা জবর দখলের পায়তারা করে আসছে। গত ৯ জুন রাত আনুমানিক ১ঃ৩০ মিনিটের সময় ঘুমন্ত অবস্থায় ঘোলপাশা ইউনিয়নের উত্তর নোয়াপাড়া গ্রামের মৃত আলী আশরাফ এর ছেলে আলমগীর হোসেন খোকন ও তার ছোট ভাই নুরুন্নবী সহ অজ্ঞাতনামা আরো কিছু ভাড়াটে ৫/৬ জন সন্ত্রাসী নিয়ে একই গ্রামের বাসিন্দা সাংবাদিক মাইনুদ্দিন মাসুদের দালান ভাঙ্গা শুরু করে। সাংবাদিক মাসুদ টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা সৃষ্টি করলে- দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এবং লোহার ফাইভ ও রড দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাসুদ এলোপাতাড়ী মারধর শুরু করে। মাসুদকে রক্ষা করতে তার স্ত্রী সন্তানরা গেলে তাদেরকেঔ এলোপাথাড়ি মারধর পিটিয়ে জখম করে। এ সময় সাংবাদিক মাঈন উদ্দিন মাসুদের বাম হাতের কবজিতে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর হাঁড় কাটা জখম করে এবং মাথায় গুরুতর আহত হয়। মাসুদের স্ত্রীর বুকে ও পিঠে এবং ছেলে মারুফের মাথায় বেদমভাবে পিটিয়ে গুরুতর আঘাত করা হয়। তাদের চিৎকার শুনে এলাকার বাসি ঘুম থেকে উঠে এসে তাদেরকে সন্ত্রাসীর হাত থেকে উদ্ধার করে তাৎক্ষণিক চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা করে। ভূক্তভোগীর পরিবার সূত্র জানায়, তাৎক্ষণিক ৯৯৯ এ জরুরি সেবা ফোন দিলে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই জামাল উদ্দিন আসে ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকার লোক এগিয়ে না আসলে তাদেরকে মেরেই ফেলতো এবং এলাকার লোকজন ঘুম থেকে উঠে বেরিয়ে আসলে- তারা পালিয়ে যায়। রাতের অন্ধকারে চোরা কারবারি সশস্ত্র সন্ত্রাসী হুন্ডি ব্যবসায়ী এবং জাল টাকার ব্যবসায়ী আলমগীর হোসেন খোকন হুমকি দিয়ে যায় তাদের আরো ক্ষয়ক্ষতি করবে এবং মেরে ফেলার হুমকি দেয়। মাসুদের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং সহযোগিতা কামনা করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews