1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে এক জামায়াত নেতা সরকারি রাস্তার দখল করে রাখার অভিযোগ কালীগঞ্জে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক উৎসব জামালপুর মেয়র প্রার্থী শুভ পাঠানের বাংলা নববর্ষের শুভেচ্ছা কালীগঞ্জে মাদক মামলায় ৩ মাসের কারাদণ্ড, অর্থদণ্ড ১০০ টাকা আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ। দাঁতমারায় গণপিটুনির ঘটনায় মাদ্রাসা পরিচালক আসামি, নির্দোষ দাবি করে সুবিচার প্রার্থনা কালীগঞ্জে জেলা পরিষদ প্রশাসকের পরিদর্শন, উন্নয়নে নতুন আশার সঞ্চার ফটিকছড়ির ভূজপুরে এক রাতে দুই পরিবারের ঘরে দুর্ধর্ষ চুরি, এলাকায় আতঙ্ক বেনাপোলে তেল পাম্প গুলোতে লম্বা লাইনে দাড়িয়ে থাকা মানুষকে সরবত পান করালেন, যুবদল নেতা ইমদাদুল হক ইমদা অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠান: ক্রীড়া প্রতিমন্ত্রী

চৌদ্দগ্রামে এক জামায়াত নেতা সরকারি রাস্তার দখল করে রাখার অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশে জমি দখলের ঘটনা একটি প্রচলিত ও জটিল সমস্যা। প্রতিনিয়ত অনেক ব্যক্তি ও পরিবার তাদের স্বত্বভোগী জমি থেকে উচ্ছেদ হন কিংবা জোরপূর্বক দখলের শিকার হন। কিন্তু সরকারী রাস্তা বন্ধ করে সম্পত্তি বেদখল করে নেয়ায় খবর পাওয়া গেছে। নির্বিকার প্রশাসন প্রভাবশালী দখলদারের কাছে অনেকটা অসহায় হয়ে পড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ব্র্যাক অফিস সংলগ্ন একটি সরকারি নকশাভুক্ত বাইপাস রাস্তা দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে বন্ধ হয়ে যায়।জামায়াত নেতার দখলে থাকা সরকারি রাস্তা বন্ধ থাকায়, জনদুর্ভোগে মুন্সীরহাটের হাজারো মানুষ! জামায়াত ইসলামীর প্রভাবশালী এক নেতা দীর্ঘদিন থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে সরকারী জায়গা জোর পূর্বক দখল করে রেখেছে। জনস্বার্থের এই রাস্তাটি এলাকার মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ হলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বাড়েই চলেছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন যুগিরহাট গ্রামের প্রভাবশালী জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ গংরা জনগনের চলাচলের জন্য নকশাভূক্ত সরকারী খতিয়ানের সম্পত্তি জবর দখল করে আসছে। এবিষয়ে এলাকার সাধারন জনগন সহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে গিয়ে জবরদখলকারী জামায়াত নেতা দ্বীন মোহাম্মদকে উক্ত সম্পত্তি ছেড়ে দেয়ার নির্দেশ দেয়। তাৎক্ষণাৎ সে উক্ত প্রস্তাবে একমত পোষন করায় তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।
সূত্র জানায়, গত ২০২৫ সালের ২০ শে জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবরে চলাচলের রাস্তা বন্ধ করার প্রসঙ্গে সাধারন মানুষ গনস্বাক্ষর দিয়ে একটি আবেদন করে। মুন্সীরহাট ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন কনকপুর মৌজার খাস খতিয়ানের সাবেক ৪ নাম্বার দাগ এবং হালে ১৮২ নাম্বার দাগের উপর দিয়ে, মসজিদ ও মাঠে চলাচলের রাস্তা বন্ধ করার প্রসঙ্গে আবেদন সূত্র আরো জানা গেছে, ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকে একটি খাস রাস্তা মসজিদে পার্শ্ববর্তী মাঠে চাষাবাদের সুবিধার্থে একমাত্র চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসতেছে। উক্ত রাস্তাটি কনকপুর সহ অন্যান্য গ্রামের মানুষ মাঠে ও মসজিদে এবং বাজারে যাতায়াতের উল্লেখযোগ্য রাস্তা। পরবর্তী সময় নবগ্রাম থেকে মুন্সীরহাট বাজার পর্যন্ত নতুন রাস্তা হওয়ায়- যানবাহন চলাচল ও জনগনের এ রাস্তাটি নিরাপদে চলাচল রাস্তা হিসেবে ব্যবহার করে আসছে সাধারন মানুষ। মুন্সীরহাট থেকে নবগ্রামের রাস্তার যানজট সহ বিভিন্ন সমস্যার কারনে, যুগীরহাট- কনকপুর গ্রামের মানুষ পার্শ্ববর্তী বাইপাস রাস্তা দিয়ে মাঠে চাষাবাদ এবং মসজিদের নামাজ পড়ার জন্য চলাচল করে আসার এক পর্যায়ে, এ রাস্তাটির উপর জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ জোরপূর্বক একটি টিনের ঘর, একটি টিউবওয়েল একটি টয়লেট স্থাপন করায় জনগণের চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যায়। ফলে জনগনের চলাচলের চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

জানা গেছে, জনস্বার্থের জন্য পূর্বে মাটি ভরাট করে রাস্তাটি নির্মাণ করা হয়। কনকপুর, যুগীরহাটসহ আশেপাশের গ্রামের মানুষ এই রাস্তার চলাচল করে মসজিদ, কৃষিজমি ও বাজারে যাতায়াত করতো। বর্তমানে রাস্তার ওপর টিনের ঘর, টিউবওয়েল ও টয়লেট স্থাপন করে চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ ক্ষমতার অপব্যবহার করে জোর পূর্বক রাস্তার সরকারী জায়গা দখল করে আসছে। মনে হয় দেখার কেউ নেই।

সরেজমিনে গিয়ে বিভিন্ন প্রেনীপেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, কনকপুর গ্রামের মরহুম আবদুল আজিজ মুন্সীর ছেলে পরধনলোভী জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ বহুদিন থেকে নিজের মালিকানা সম্পত্তি দাবী করে- সরকারী রাস্তার পথ বন্ধ একঘোয়ামীর মাধ্যমে দখল করে আসছে। কখনো চৌদ্দগ্রাম এসিল্যান্ড আবার কখনো ইউনিয়ন ভূমি অফিসের নায়েব এসে উচ্ছেদের পদক্ষেপ নেয়। তখন দখলকারী দ্বীন মোহাম্মদ অন্তরালে উৎকোচ ঘুষ দিয়ে উচ্ছেদ অভিযান বন্ধ রাখে বলে এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছে। এদিকে, প্রবীন শ্রেনীর সচেতন মহল সুত্র জানায়, বহু বছর যে রাস্তা দিয়ে হেটেছি- এই রাস্তাটি অনেক দিন থেকে বন্ধ হয়ে আছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন প্রভাবশালী মহল সরকারী রাস্তার পথ বন্ধ করে ভোগ দখলে রেখেছে। ইসলামের নামে এটি ভন্ডামী ছাড়া আর কিছু নয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
অপরদিকে, এলাকাবাসী দেড় বছর আগে সহকারী কমিশনার (ভূমি) চৌদ্দগ্রাম বরাবর একটি লিখিত আবেদন জমা দিলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তুলে ধরেন। ভুক্তভোগীদের দাবি, প্রশাসনিক জটিলতা ও গাফিলতির কারণে রাস্তাটি এখনো আলোর মুখ দেখছেনা। বিশেষ করে প্রভাবশালীদের রাজনৈতিক ইশারায় এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় অন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেয়ার ফলে, ঝুলুমকারী জামায়াত নেতা আরো শক্ত অবস্থান নিয়েছে। যার ফলে উচ্ছেদ কার্যক্রম আরো বিলম্বিত হবে বলে স্থানীয়রা ধারনা করেছেন। এর ফলে মসজিদে নামাজ আদায়, কৃষকদের মাঠে যাতায়াত এবং সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সচেতন মহল মনে করছে, সারাদেশে যেখানে অবৈধ দখল উচ্ছেদে জোরালো ভূমিকা নেয়া হচ্ছে, সেখানে মুন্সীরহাটের এ গুরুত্বপূর্ণ রাস্তাটি দখলমুক্ত না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। উপজেলা সহকারী কমিশনা ভূমি এবং নির্বাহী অফিসারের প্রতি সুদৃষ্টি কামনায়- জনস্বার্থের বিষয়টি বিশেষ বিবেচনা করে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে, রাস্তাটি দখলমুক্ত করে- জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এবিষয়ে মুন্সীরহাট ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের সাথে মোবাইলে যোগাযোগ করার একাধিক চেষ্টা করলেও সে ফোন রিসিভ করেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews