1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য জানতে পারলে ফৌজদারী অপরাধ হিসেবে ব্যবস্থা গ্রহণ : সেতুমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরে স্পষ্ট ম্যাসেজ; কোনো ভাড়া বাড়বে না। যারা এভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ফৌজদারী অপরাধ হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ দিন নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি এন্ড বাঙ্ক টার্মিনাল, নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদী বন্দরের মাছঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শেখ রবিউল আলম বলেন, লাইটার জাহাজে ভোগ্যপণ্য রাখা হয়, বাজারে সংকট করার জন্য। এটা দেখার জন্য এসেছি। লাইটার জাহাজে গম পেয়েছি। নিদিষ্ট সময়ে পণ্য খালাস না করে রেখে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এবারের ঈদ যাত্রা স্বস্তির হবে, নিরাপদ হবে। যেসব জায়গায় ব্যত্যয় ঘটনার সম্ভাবনা আছে সেগুলো আমরা চিহ্নিত করে নির্দেশনা দিয়েছি। অবাধ ঈদ যাত্রা নিশ্চিতে গতবারের চেয়ে এবার সবাই বেশি তৎপর থাকবে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআইডব্লিটিএ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews