1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

উল্লাপাড়ায় বিনা অনুমতিতে স্কুলের গাছ কাটায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২০৭ বার

মোঃ সুজন আহমেদ/ সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারের অনুমতি না নিয়ে স্কুল আঙ্গিনার ২১ টি ছোট-বড় গাছ কাটার অভিযোগে  উপজেলার ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলালকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে সোমবার সকালে এ নোটিশ প্রদান করা হয়।

অভিযোগকারী জাহাঙ্গীর ও শাহজালাল জানান, গত ২৭ এপ্রিল ২০২৫ তারিখে সরকারের অনুমতি ছাড়াই ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন তার স্কুল আঙ্গিনায় থাকা ২১ টি বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছ কেটে গোপনে বিক্রির জন্য পায়তারা করছিলো। যার আনুমানিক মুল্য দুই লক্ষ টাকা। বিষয়টি জানাজানি হলে কর্তনকৃত গাছ বিক্রয়ের সময় বাঁধা দেয় গ্রামবাসী। গ্রামবাসী পরে খবর নিয়ে জানতে পারে সরকারের অনুমতি ছাড়াই তিনি এ গাছগুলো কেটে গোপনে বিক্রির চেষ্টা করছিল।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন জানান, জাহাঙ্গীর আলম ও শাহ জালাল নামের দুই ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক ভাবে ঐ স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে নোটিসের জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews