1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

উপলদ্ধ ক্ষনে… ৪ ২ ২ ৭ ৩

  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার

দিন শেষে সন্ধ্যা নামবে ফিরতে হবে ঘরে-
অপরকে বিলিয়ে সুখ টুকু শুন্য হাতে একা,
প্রত্যাশা নয়তো পাওয়া কোন কিছু নিজের তরে-
প্রাপ্তীতে পরম সুখ সকলকে হাসি মুখে দেখা!

দিন শেষে ঘরে ফেরা কর্মঠও খোঁজে আঁচল-
প্রশান্তির কোমল ছোঁয়া কাম্য মেহনতের দামে,
কেবলই নিঃশব্দে নিঃরবে তপ্ত মন হয় প্রবল-
কিছুই খোঁজেনা নিঃরস কাব্যিক কর্তব্য প্রেমে!

দিন শেষে ঘরে ফেরা পাখিটিরও তাড়া থাকে-
কখন হবে সকাল; রাঙা সকাল ফুটবে আলো,
ছুটে ফিরবে অন্ন সংস্থানে প্রচ্ছাদিত চারি দিকে-
রোজ আরক্ত নয়নে গতি প্রকৃতিতে বেসে ভালো!

সংসার বিরাগ ভাজন করে সংসার পালন সদা-
পারেনা ইচ্ছেদের করতে বিনাশ হয় ক্ষতবিক্ষত,
তদ্রূপ জীবনের গতি পথে পড়ে অনেকে বাধা-
হৃদয় বিদীর্ণ করে দুঃখ বয়ে বেড়ায় প্রতিনিয়ত!

দিন শেষে সন্ধ্যা নামুক; ফুটুক আলোক রাশি-
হোক পৃথিবী রঙ্গীন প্রস্ফুটিত কেটে অন্ধকার,
রাঙা রবির শুভেচ্ছা সকলকে যাক ভালোবাসি-
দিনের আভা যেনো সংকুচিত হয়না আর……

এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews