1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পার্বতীপুরে আওয়ামীলীগ নেতার মস্তক বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ বার

মোঃ জাহাঙ্গীর আলম: দিনাজপুরের পার্বতীপুরে রেল লাইনের ওপর থেকে হাত বাধা ও মস্তক বিচ্ছিন্ন অবস্থায় ভরত চন্দ্র (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পার্বতীপুর রেল পুলিশ।
১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সাকলে পার্বতীপুর শহরের দক্ষিণে হলদিবাড়ী রেলগেট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাপুর কুমারপাড়া গ্রামের মৃত সন্তোষ চন্দ্রের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টার পর বাড়ি থেকে বের হয়ে পার্বতীপুরে আসেন ভরত চন্দ্র। সন্ধ্যার পর থেকে তার মোবািল ফোনটি বন্ধ ছিলো। মঙ্গলবার সকাল ৮টার দিকে পার্বতীপুর হলদিবাড়ী রেলগেট সংলগ্ন ৩৭৬/৮ নম্বর রেল খুটি এলাকায় স্থানীয় জনগন মাথা কাটা ও হাতে রশি বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পার্বতীপুর রেওয়ে থানাপুলিশ ঘটনাস্থলে পৌছে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে।

এঘটনায় দিনাজপুর সিআইডি’র সিনিয়র এএসপি ফারুক আহমেদ, রেল থানার ওসি ফখরুল ইসলাম, মডেল থানার ওসি আব্দুস ছালাম, রেল থানার সাব ইন্সপেক্টর আব্দুর রউফ ঘটনাস্থল পরিদর্শন করে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর নিহতের পরিচয় সনাক্ত করতে সক্ষম হন। দূর্বৃত্তরা তাকে মেরে রেল লাইনের ওপর ফেলে যাওয়ার পর মাথা বিচ্ছিন্ন হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

নিহতের ছেলে রিপন জানান, তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বতীপুরের রেলওয়ের উর্দ্ধতন উপ-সহাকরী প্রকৌশলী/পথ দপ্তরে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদহ উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট পেলে কারন জানা যাবে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews