1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যান হেলপার নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ নয়ন (২৩) নামে এক কাভার্ডভ্যান হেলপার নিহত হয়েছে। নিহত নয়ন বগুড়া সদর এলাকার এরুলিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

মঙ্গলবার দিবাগত গভীর রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া ভিটা ওয়ার্ল্ডেও সামনের ডিমাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ হাসান।

হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ডিমাতলী এলাকায় কাভার্ডভ্যান হেলপার নয়ন বিকল হওয়া কাভার্ডভ্যানের চাকা মেরামতের কাজ করছিলেন। এমন সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে নয়ন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় নয়নকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নয়নের মামা রাজু আহমেদ জানান, নয়ন নিজ এলাকায় ইলেকট্রিকের কাজ করতো। একপর্যায়ে সংসারের অভাব ঘুচাতে সে কাভার্ডভ্যানের হেলপার হিসেবে চাকুরি নেয়। দুর্ঘটনার কবলে পড়ে সড়কেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুকে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ হাসান জানান, হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews