নিজস্ব সংবাদদাতা: চৌদ্দগ্রামের কাশিনগরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে বৈঠক, উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নে আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত কথিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে দলটির নেতাকর্মীদের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে পাওয়া অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, গিয়াসউদ্দিন মেম্বারসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, বৈঠকে ১৯ নভেম্বরের কর্মসূচি বাস্তবায়ন, দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা এবং কর্মসূচিকে ঘিরে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। তবে বৈঠকের স্থান, সময় ও আলোচনার বিস্তারিত বিষয় এবং এতে অংশগ্রহণকারীদের ভূমিকা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি, জননিরাপত্তা বিঘ্নিত কিংবা সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও জীবনযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর নজরদারি কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয়দের প্রত্যাশা, যেকোনো রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে পালিত হবে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদকঃ মীর হোসেন মোল্লা, সহ-সম্পাদকঃ মহিউদ্দিন মাসুদ, নির্বাহী সম্পাদকঃ এম জি শাহ আলম, বার্তা সম্পাদকঃ বাছেদ হোসাইন, যোগাযোগঃ ১৫/২ আরামবাগ (কিউটগলি) মতিঝিল, ঢাকা। মোবাইলঃ 01819846876, মেইলঃ banglarrupnp@gmail.com
© All rights reserved © 2026