আবুল বাশার: একজন আদর্শ রাজনীতিবিদ ও সমাজ সেবকের নাম কাজী ফখরুল ইসলাম। কুমিল্লার চৌদ্দগ্রামের ৫নং শুভপুর ইউনিয়ন কাছিয়া পুষ্কুরণী গ্রামের অধিবাসী কাজী ফখরুল ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির নবগঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের শিল্প. বাণিজ্য. অর্থ ও পরিকল্পনা উপকমিটির সম্মানিত সদস্য পদে মনোনীত হওয়ার খবরে চৌদ্দগ্রামসহ সারাদেশে এক আনন্দের জোয়ার বইতে শুরু করেছে. বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী ফখরুল ইসলাম নিজের ব্যক্তিগত স্বার্থের চেয়ে সাধারণ মানুষের সুযোগ-সুবিধা এবং অধিকারকে অগ্রাধিকার দেওয়া এবং আর্থিক সততা ও নৈতিকতা বজায় রেখে নেতৃত্ব দিয়ে আসছে। স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো এবং দুস্থ মানুষের সহায়তায় কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনা এবং আইন ও নিয়মের মাধ্যমে তার সমাধান বের করার এবং এলাকার উন্নয়নেব্যাপক ভূমিকা পালনের এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয় সূত্র জানায়. একজন সমাজ সেবক হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার প্রত্যন্ত এলাকায় কাজী ফখরুল ইসলাম বিশেষ পরিচিতি লাভ করছেন। তিনি তার এলাকায় একজন সৎ, ন্যায়, নীতিবান, উদার সমাজ সংস্কারক হিসেবে সর্বোপরিচিত। ছাত্র জীবন থেকে তিনি অসহায় সহজ সরল ও দুঃখী মানুষের পাশে থেকে মানব সেবায় অভ্যস্ত রয়েছেন। শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নই সুশীল সমাজ, তরুন-নবীন, যুব-প্রবীণ সমাজে রয়েছে তার যথেষ্ঠ সুনাম।
বিশ্বস্ত সূত্র জানায়. সমাজ সেবক কাজী ফখরুল ইসলাম পেশায় একজন সফল ব্যবসায়ী। সমাজসেবার পাশাপাশি রাজনীতিতে রয়েছে তার বিশেষ অবদান। দীর্ঘদিন যাবৎ তিনি সামাজিক অবক্ষয় রোধ ও সমাজ সেবায় তৎপর রয়েছেন। এলাকার মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, এতিমখানা ও মিসকিনদের আর্থিকভাবে তিনি সাহায্য করে থাকেন। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে কাজী ফখরুল ইসলাম তাঁদের চাহিদা অনুযায়ী সকল আবদার মিটিয়ে ইতিমধ্যে মাদকমুক্ত বিশাল তরুণ সমাজ প্রতিষ্ঠা করে ফেলেছেন।
এছাড়াও এলাকার তরুন ছেলেদের ফুটবল খেলায় সহযোগিতাসহ ক্রীড়াঙ্গনে রয়েছে তার বিশেষ অবদান। জনহিতৈশী, জননন্দিত, সহজ সরল, শান্ত সদা হাস্যময়, ভদ্র স্বভাব সুলভ আচরনের এ ব্যক্তিটি ঘুণে ধরা সমাজকে উন্নয়নের পথে আনতে চায়। এলাকার সচেতন মানুষদের সঙ্গে নিয়ে সন্ত্রাস চাঁদাবাজ, চুরি, ডাকাতি, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ ইভটিজিং রোধে কাজী ফখরুল ইসলাম বিশেষ অবদান রেখে যাচ্ছেন।
সমাজ সেবক ও রাজনীতিবীদ কাজী ফখরুল ইসলাম একজন সৎ ও ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি। সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ সহ গরীব, দুস্থ্য ও অসহায়দের পাশে থেকে সব সময় সহয়োগিতা করতে চান তিনি।
জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শুভপুর ইউনিয়নের অধিবাসী এনসিপি দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য কাজী ফখরুল ইসলাম.
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে কাজী ফখরুল ইসলাম এলাকার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বিভিন্ন সামাজিক উদ্যোগ, জনকল্যাণমূলক কার্যক্রম এবং দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ তাকে একজন জনপ্রিয় জননেতা হিসেবে পরিচিতি দিয়েছে।
এই প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকালে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী ফখরুল ইসলাম বলেন, “আমি সবসময় জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও মডেল উপজেলা গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণ চাইলে আমি তাদের সেবক হিসেবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, মানুষের পাশে দাঁড়ানোর একটি মাধ্যম। আমি বিশ্বাস করি জনগণের ভালোবাসা ও সমর্থন থাকলে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং উন্নয়নমুখী চিন্তাধারার কারণে কাজী ফখরুল ইসলামকে নিয়ে ইতোমধ্যেই ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে। তাঁর সমর্থকরা আশা করছেন, জনগণের সেবা ও উন্নয়নের ধারাবাহিকতায় তিনি আগামী দিনে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবেন।
সম্পাদকঃ মীর হোসেন মোল্লা, সহ-সম্পাদকঃ মহিউদ্দিন মাসুদ, নির্বাহী সম্পাদকঃ এম জি শাহ আলম, বার্তা সম্পাদকঃ বাছেদ হোসাইন, যোগাযোগঃ ১৫/২ আরামবাগ (কিউটগলি) মতিঝিল, ঢাকা। মোবাইলঃ 01819846876, মেইলঃ banglarrupnp@gmail.com
© All rights reserved © 2026