জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) দিনব্যাপী বিজিবি সদস্যরা বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১৩৯ টি শাড়ী, ০৪ টি কম্বল, ০২ জোড়া জুতা, ০৪ টি তালা, ০২ কেজি কিসমিস, ১৮ টি ঘড়ি, ৬৫ টি ঔষধ এবং ১৮০৭ টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১৬,৮১,৯৫০/-(ষোল লক্ষ একাশি হাজার নয়শত পঞ্চাশ)টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
সম্পাদকঃ মীর হোসেন মোল্লা, সহ-সম্পাদকঃ মহিউদ্দিন মাসুদ, নির্বাহী সম্পাদকঃ এম জি শাহ আলম, বার্তা সম্পাদকঃ বাছেদ হোসাইন, যোগাযোগঃ ১৫/২ আরামবাগ (কিউটগলি) মতিঝিল, ঢাকা। মোবাইলঃ 01819846876, মেইলঃ banglarrupnp@gmail.com
© All rights reserved © 2026