আজকের তারিখ : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৭:০২ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ১:১৫ পি.এম
কবিতা
দোষদর্শী
এম জি শাহ আলম
গোস্বাভরে ফণা তুলে
চালনী বলে, সুঁই!
পাছায় বিশাল ছিদ্র নিয়ে
কেমনে ঘুমাস তুই?
ঝিকিমিকি রঙ বাহারী
করিস যতই কাজ
কাজ দিয়ে কি যায়রে ঢাকা
এমনতরো লাজ!
দেখতে যত নিঁখুত কিংবা
লাগুক যতই ভদ্র,
কেমন করে নেই মেনে তোর
পাছার বিশাল ছিদ্র?
লাজুক চোখে সুঁই বলে ভাই
ধন্য তুমি ধন্য,
নিজের গায়ের লক্ষ ছ্যাদা
না দেখিবার জন্য !!
সম্পাদকঃ মীর হোসেন মোল্লা, সহ-সম্পাদকঃ মহিউদ্দিন মাসুদ, নির্বাহী সম্পাদকঃ এম জি শাহ আলম, বার্তা সম্পাদকঃ বাছেদ হোসাইন, যোগাযোগঃ ১৫/২ আরামবাগ (কিউটগলি) মতিঝিল, ঢাকা। মোবাইলঃ 01819846876, মেইলঃ banglarrupnp@gmail.com
© All rights reserved © 2026