মু.আজিজ, ফটিকছড়ি: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ইসমাইল গণি, যুব ও ক্রীড়া বিভাগের উত্তর জেলা দায়িত্বশীল ও চট্টগ্রাম জজ কোর্টের পিপি এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনূস, জামায়াত নেতা আব্দুর রহিমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন,
আজ আমার নির্বাচনী আসন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এর জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে,
এ সময় তিনি দলের নেতাকর্মী ও সাধারণ জনগণের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সম্পাদকঃ মীর হোসেন মোল্লা, সহ-সম্পাদকঃ মহিউদ্দিন মাসুদ, নির্বাহী সম্পাদকঃ এম জি শাহ আলম, বার্তা সম্পাদকঃ বাছেদ হোসাইন, যোগাযোগঃ ১৫/২ আরামবাগ (কিউটগলি) মতিঝিল, ঢাকা। মোবাইলঃ 01819846876, মেইলঃ banglarrupnp@gmail.com
© All rights reserved © 2026